ঈদে বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ থাকবে ১২ দিন

ঈদে বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ থাকবে ১২ দিন
দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধায় আসন্ন ঈদ-উল -আজহা উপলক্ষ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম ১২দিন বন্ধ থাকবে।

আজ ১৩ই জুলাই মঙ্গলবার সকালে বাংলাবান্ধা স্থলবন্দর (ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটান) আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা ও সরকারি ছুটি সমন্বয় করে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী বন্দরে ১৯ জুলাই (সোমবার) থেকে ৩০ জুলাই (শুক্রবার) পর্যন্ত মোট ১২ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। একইসঙ্গে ৩১ জুলাই (শনিবার) থেকে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।