সালথায় নৌকা প্রতীকের বিশাল মিছিল

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-২, আসনের সালথায় সৈয়দা সাজেদা চৌধুরীর নৌকা প্রতীকের বিশাল মিছিল বের হয়।

শনিবার সন্ধা ৬টায় উপজেলা সদর বাজারে এ মিছিল দেন আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মী বৃন্দ। এসময় জয়বাংলা জয়বন্ধু ও নৌকার মিছিলে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। হাজার হাজার আওয়ামী সমর্থক এই মিছিলে অংশগ্রহন করেন।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের উপনেতা ও ফরিদপুর-২, আসনের আওয়ামী লীগ প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী এমপি। মিছিল শেষে সদর বাজারের ভাওয়াল তিন রাস্তার মোড়ে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

অন্যদের মধ্যে উপন্থিত ছিলেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সহসভাপতি শওকত হোসেন মুকুল, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, উপজেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল বিশ্বাস, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সৈয়াদ মাতুব্বার, প্রচার সম্পাদক ইমদাদুল হক নায়েচ, জেলা ছাত্রলীগের সহসভাপতি দেবাশীষ মজুমদার নয়ন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।