ঈদে চঞ্চল চৌধুরীর ‘ভাগের মা’

চঞ্চল চৌধুরী অভিনীত এবারের ঈদে বিশেষ নাটক ‘ভাগের মা’। নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস ও পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে চঞ্চল চৌধুরী সাথে আরো অভিনয় করেছেন, নাদিয়া আহমেদ, আ খ ম হাসান, শাহনাজ খুশী, শিরিন আলম, মাসুদ রানা মিঠু, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, মাসুদ হারুন প্রমুখ ।

নাটকটির গল্পে দেখা যায়, লেকু ও ছেকু দুই ভাই। পাশাপাশি ঘরে বসবাস হলেও বাড়ি ও জমিজমা নিয়ে দু’পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ছোটভাই লেকু চায় বাড়ির উঠানে কাঁটাতারের বেড়া দিয়ে আলাদা হয়ে যেতে। প্রস্তুতিও চলে সেভাবে। কিন্তু বাধ সাধে ছেকু। তিনি কোনভাবেই এটি চান না। অবশেষে গ্রামের লোকজনের মধ্যস্থতায় সম্পদের ভাগাভাগির বিষয়টি সমাধান হয়। কিন্তু তাদের মায়ের দায়িত্ব কে নেবেন ? এ নিয়ে তৈরি হয় নতুন সমস্যা। তাহলে কি মাকেও জমিজমার মতো ভাগ করা হবে? কে ই বা নেবে তার দায়িত্ব? এ নিয়ে চলতে থাকে সিদ্ধান্তহীনতা। এ ভাবেই এগিয়ে চলে ‘ভাগের মা’ নাটকের গল্প। নাটকটি ঈদের দ্বিতীয় দিন রাত ১১টায় গাজী টিভিতে প্রচারিত হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।