× Banner
সর্বশেষ
নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন

ঈদের সকালেই ফরিদপুরের রাস্তায় ঝরলো তাজা ৬ প্রাণ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০১৯

আবু নাসের হুসাইন, ফরিদপুরঃ দি নিউজ ॥ ফরিদপুর সদর উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল বেলাতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬ জন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।

বুধবার সকাল পৌনে সাতটার দিকে উপজেলার ধুলদী রেলগেট এলাকায় একে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এই হতাহতের ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে নিহতেদের মধ্যে বাসের ড্রাইভার ও হেলপার রয়েছে বলে জানাগেছে।

ফরিদপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল জানান সকাল পৌনে সাতটার দিকে এ কে ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। ধুলদী রেলগেট এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই চারজন নিহত হন।

এসময় আহতদের উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরো দুজন মারা যান। আহতদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আহত অবস্থায় পাচঁ বছরের একটি শিশু উদ্ধার করা হয়েছে তাকে তার মায়ের কাছে পৌছে দেওয়া হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা নুরুল আলম দুলাল। দূর্ঘটনার পর মহাসড়কে সকল ধরনের যানচলাচল বন্ধ রয়েছে। এতে ঘড়ে ফেরা মানুষের চরম দূভোর্গের মধ্যে পড়তে হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..