× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

ঈদের দিন সন্ত্রাসী হামলায় আমি মর্মাহত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০১৬

কুসুমকান্তি বিশ্বাস, কোলকাতাঃ বাংলাদেশে কিশোরগঞ্জের শোলাকিয়ায় দুর্বৃত্তদের হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, আজ বৃহস্পতিবার শোলাকিয়ায় হামলার পর বিবৃতি দেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

বিবৃতিতে প্রণব মুখার্জি বলেন, ‘ঈদের দিন কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় আমি মর্মাহত। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

বাংলাদেশের সরকার ও মানুষ এসব চরমপন্থা ও সহিংসতার সাহসিকতার সঙ্গে মোকাবিলা করছে জানিয়ে প্রণব মুখার্জি বলেন, ‘ভারত সরকার এ যুদ্ধে বাংলাদেশের ভাই-বোনদের পাশে দাঁড়াবে।’ পরিস্থিতি মোকাবিলায় ভারত সহযোগিতা আরো বাড়াবে বলে জানান ভারতের রাষ্ট্রপতি।

দেশের বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয় শোলাকিয়ায়। সেখানে আজ দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়। এ সময় আহত হয় ১২ জন।

সূত্রঃ ইউএনবি


এ ক্যটাগরির আরো খবর..