ঈদের দিন গণভবনে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদকঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩ সেপ্টেম্বর সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতা-কর্মী, বিচারক, বিদেশী কূটনৈতিকসহ সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহার দিন সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত গণভবনে সর্বস্তরের মানুষ ও দলীয় নেতা-কর্মী, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণীপেশা এবং সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

প্রেস সচিব জানান, পরে প্রধানমন্ত্রী বেলা ১১টা থেকে একই স্থানে বিচারপতি ও বিদেশী কূটনীতিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।