× Banner
সর্বশেষ
জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গরীবের পাশে “ঠাকুরগাঁও ফ্রেন্ডস গ্রুপ”

admin
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঈদকে সামনে রেখে সকলের মনেই আছে নানা রকম চিন্তা, পরিকল্পনা, কে কেমন পোশাক পরবে, কোথায় কোথায় ঘুরতে যাবে, কত টাকা ঈদ সালামি তুলবে। কিন্তু এই ধরনের সকল চিন্তাকে হার মানালো ঠাকুরগাঁও ফ্রেন্ডস গ্র“প। ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে নিতে ফ্রেন্ডস গ্র“পের সদস্যরা গরীব মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে।

“গরীব হউক বা বিত্তমান, ঈদ হোক সবার জন্য সমান” এই স্লোগানকে সামনে রেখে শনিবার দুপুরে ঠাকুরগাঁও ফ্রেন্ডস গ্র“পের উদ্যোগে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাল্টিপারপাস হলরুমে ২শ পরিবারের মাঝে সেমাই, চিনি সহ বিভিন্ন সামগ্রী বিতরন করা হয়।

এসময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক আবু নাসের তাহের জামান চৌধুরীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান। এছাড়াও বক্তব্য দেন, সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আবু হোসেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আকতার হোসেন, ঠাকুরগাঁও ফ্রেন্ডস গ্র“পের সভাপতি ওয়লি উল্লাহ নিহান, সাধারন সম্পাদক মুন্না পারভেজ, নাহিন, রিয়াদ, লাবন্য প্রমুখ।

আলোচনা সভা শেষে ঠাকুরগাঁও বিভিন্ন এলাকার প্রায় ২শ পরিবারের মাঝে সেমাই, চিনি সহ বিভিন্ন সামগ্রী বিতরন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..