× Banner
সর্বশেষ
প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর প্রাইভেটকারে তল্লাশি, ১৬ হাজার ইয়াবা ও দুই নারীসহ আটক ৪ কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি

ডেস্ক

ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল, এবার ছুটি পাঁচ দিন

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল

পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ৯ এপ্রিল ২৯ রমজান রাত্রি ১০/২৯ পর্যন্ত প্রতিপদ তারপরে দ্বিতীয়া আরম্ভ সেহেতু ঐদিন চাঁদ দেখার সম্ভাবনা নেই। অতএব ১০ এপ্রিল নিশ্চিত চাঁদ দেখা যাবে। তাই রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল (বৃহস্পতিবার)। ১০-১১-১২ এপ্রিল (বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) ঈদের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। পরদিন ১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি। এর পরের দিন ১৪ এপ্রিল (রোববার) বাংলা নববর্ষের (পয়লা বৈশাখ) ছুটি। সবমিলিয়ে এবার ছুটি পাঁচ দিন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার কথা বলে জানা গেছে, এবার ঈদুল ফিতরে টানা পাঁচ-ছয় দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা।

একমাস ব্যাপী এই পবিত্র রোজা পালনের পর স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ছুটে যান নানা শ্রেণি-পেশার মানুষ।  ঈদুল ফিতরে রোজার শুরু থেকেই কেনাকাটা করে গুছিয়ে নেন নিজেদের।  এরপর অপেক্ষায় থাকেন কতদিন ছুটি পাবেন।

প্রতি বছর ঈদের আগে আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটির একটি তালিকা প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়। মন্ত্রিসভা থেকে সেই তালিকা অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করা হয়। এ বছর এখনো তালিকা পাঠানো হয়নি, তবে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে নির্ধারিত হয় ঈদুল ফিতর। বাংলাদেশে এ কাজের জন্য রয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আ. হামিদ জমাদ্দার বলেন, জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যদের সঙ্গে আমরা এখনো কোনো বৈঠক করিনি। আমরা সাধারণত ২৯ রোজায় বৈঠকে বসি এবং তারপর চাঁদ দেখা সাপেক্ষে আমাদের সিদ্ধান্ত জানাই।


এ ক্যটাগরির আরো খবর..