× Banner
সর্বশেষ
৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’

ইয়েমেনে সৌদি জোটের হামলায় ৬৮ শিশু নিহত

admin
হালনাগাদ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৮

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে সৌদি জোট। কিন্তু বিভিন্ন হামলায় বিদ্রোহীদের পাশাপাশি বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে গত গ্রীষ্মে ইয়েমেনে বহু শিশুর মৃত্যুর জন্য দায়ী সৌদি জোট। খবর আল জাজিরা।

জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে, ২০১৭ সালের জুলাই থেকে সেপ্টেম্বরে সৌদি জোটের হামলায় ৬৮ শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৩৬ শিশু।

ওই রিপোর্টে বলা হয়েছে, প্রতিদিন কমপক্ষে ২০টি অভিযান চালিয়েছে সৌদি জোট। স্কুল এবং বাড়ি-ঘরেও বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে।

সৌদি আরবসহ বেশ কিছু আরব দেশ ২০১৫ সালে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। সৌদি জোট বলছে, তারা হুতি বিদ্রোহীদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

ইতিহাসের ভয়াবহতম দুর্ভিক্ষের পথে ইয়েমেন
তবে সৌদি জোটের পাশাপাশি হুতি বিদ্রোহীদের দিকেও আঙুল তুলেছে জাতিসংঘ। সংস্থাটির এক রিপোর্টে বলা হয়েছে, গত গ্রীষ্মে হুতিদের হামলায় ১৮ শিশু নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ২৯ শিশু।

সানা থেকে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র সাবিয়া মানতু আল জাজিরাকে বলেন, ইয়েমেনে কয়েক হাজার মানুষের জরুরি সহায়তা প্রয়োজন।

তিনি বলেন, শুধুমাত্র শিশুরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে না। এসব হামলায় সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইয়েমেনের প্রায় ৭৫ শতাংশ মানুষ এসব হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..