× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

ইয়াবা-আগ্নেয়াস্ত্রসহ ১৪ মামলার আসামি গ্রেফতার

ACP
হালনাগাদ: শুক্রবার, ২২ জুলাই, ২০২২
আগ্নেয়াস্ত্রসহ ১৪ মামলার আসামি গ্রেফতার

নোয়াখালীতে ১৪ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী এলমান ও তার সহযোগী সবুজকে ইয়াবা-আগ্নেয়ান্ত্রসহ গ্রেফতার করেছে সুধারাম থানার পুলিশ। এ সময় গ্রেফতারকৃত আসামিদের থেকে ৮০পিস ইয়াবা ও একটি দেশীয় তৈরী এলজি উদ্ধার করে পুলিশ।
শুক্রবার (২২ জুলাই) দুপুর ১টা ১৫মিনিটের দিকে নোয়াখালী পৌরসভার উত্তর ফকিরপুর রশিদ কলোনী থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত মো.এলমান (২৫) নোয়াখালী পৌরসভার উত্তর ফকিরপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে এবং তার সহযোগী সন্ত্রাসী সবুজ (২২) উপজেলার দরবেশ গ্রামের আব্দুল মালেকের ছেলে।
পুলিশ জানায়,কয়েক মাস আগে সন্ত্রাসী এলমান ও তার সাঙ্গপাঙ্গরা সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসারকে চাঁদার দাবিতে হাতুড়ি দিয়ে পেটিয়ে গুরুত্বর আহত করে। সে ওই মামলার এজহার নামীয় প্রধান আসামি। এছাড়াও তার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। সে এলাকার চিহিৃত দুর্ধর্ষ সন্ত্রাসী।
সুধারাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী এলামান ও তার সহযোগী সবুজকে মাদক-অস্ত্রসহ গ্রেফতার করা হয়। ওই সময় তাদের থেকে ৮০ পিস ইয়াবা ও একটি দেশীয় তৈরি এলজি জব্দ করা হয়। এ ঘটনায় মাদক ও অস্ত্র আ্ইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..