× Banner
সর্বশেষ
শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে অনলাইন ক্লাসের পরিকল্পনা নেই -ববি হাজ্জাজ উলাশী খাল পুনঃখননে তারেক রহমানের আগমন: শার্শায় প্রস্তুতি জোরদার কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম

ইহকালে সেই ব্যক্তিই মহাজ্ঞানী যে পরকালের জন্য সর্বদা নিজেকে প্রস্তুত রাখে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:পাটকেলঘাটার কাটাখালি গ্রামের আব্দুর রহিম (সালেক) (৬৯) মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় সাতক্ষীরার হার্ট ফাউন্ডেশন ক্লিনিকে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন ইন্না লিল্লাহি……..রাজিউন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৩ মেয়ে এবং স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল দুপুর ২ টায় মরহুমের বাসভবনে জানাযার নামায শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযা নামাযের ইমামতি করেন সুদুর রাজশাহী হতে আগত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের আমীরে জামায়াত আসাদুল্লাহ আল গালিব।

জানাযা নামাযে অংশগ্রহণ করেন তালা উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিষয়ক অধ্যাপক মুস্তাজাবুর রহমান (বাবুল), উপাধ্যক্ষ আতিয়ার রহমান, অধ্যাপক ফকির আহমদ শাহ, অধ্যাপক নাজমুল হক, চেয়ারম্যান প্রার্থী নুর আহম্মেদ, আহলে হাদিস আন্দোলনের জেলা সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, এসআই বিএল ম্যানেজার আবু বক্কার সিদ্দিক,

বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম সহ মরহুমের অসংখ্য গুণগ্রাহী। জানাযা পূর্বক আলোচনা সভায় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের আমীরে জামায়াত বলেন, মরহুম আব্দুর রহিম আমার প্রিয় ব্যক্তি ছিলেন। তার মৃত্যুর সংবাদ শুনে সুদুর রাজশাহী হতে আমি এসেছি।

তিনি প্রত্যেক কে পরকালের জন্য সর্বদা প্রস্তুত থাকতে বলেন। তিনি বলেন, ইহকালে সেই ব্যক্তি মহাজ্ঞানী যিনি নিজেকে সর্বদা পরকালের জন্য প্রস্তুত রাখেন। তিনি সুরা বাকারার ২৮১ নং আয়াতের উপর আলোচনা রাখেন। কুরআন ও হাদিসের আলোকে সকলকে জীবন গড়ার দাওয়াত দেন।


এ ক্যটাগরির আরো খবর..