× Banner
সর্বশেষ
শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক? আওয়ামী লীগ সরকারের বিতর্কিত চুক্তিতেই তেল নিচ্ছে বাংলাদেশ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই – পরিকল্পনা প্রতিমন্ত্রী

নিউজ ডেক্স

ইসি নিয়োগ হবে স্বচ্ছ : আইনমন্ত্রী

admin
হালনাগাদ: রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
ইসি নিয়োগ হবে স্বচ্ছ : আইনমন্ত্রী

নির্বাচন কমিশন (ইসি) গঠনে করা আইনের খসড়া বিল আকারে জাতীয় সংসদে তোলা হয়েছে। রোববার আইনমন্ত্রী আনিসুল হক ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল ২০২২’ জাতীয় সংসদে উত্থাপন করেন।

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানান, সিইসি ও ইসি নিয়োগ বিলটি আইনে পরিণত হলে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগদান স্বচ্ছ ও নিরপেক্ষ হবে।

প্রস্তাবিত বিলটি আইনে পরিণত হলে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগদান স্বচ্ছ ও নিরপেক্ষ হবে, গণতন্ত্র সুসংহত ও প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে এবং জনস্বার্থ সমুন্নত হবে। আগে দুই বার ঐকমত্যের ভিত্তিতে যে সার্চ কমিটি করা হয়েছিল, সেটিকে আইনসিদ্ধ করা হচ্ছে , আইনের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে আইনমন্ত্রী তা বলেছেন।

পরে বিলটি সাত দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

অপর পক্ষে আইনটি উত্থাপনের বিরোধিতা করেন বিএনপির সংসদ সদস্যরা। বিএনপি বিরোধিতা করলে আইনমন্ত্রী বলের, এই আইন হলে বিএনপি ভোটে চুরি করতে পারবে না।

আইনমন্ত্রী বলেন, সংবিধানে বলা আছে, নির্বাচন কমিশন গঠনের জন্য আইন করতে হবে। আমরা সেই আইন করেছি।


এ ক্যটাগরির আরো খবর..