অর্থনৈতিক ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে রাজধানীর গুলশান-বনানী আবাসিক এলাকায় সিসিটিভি স্থাপনের জন্য।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ল অ্যান্ড অর্ডার কো-অর্ডিনেশন কমিটির পক্ষে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ারের কাছ থেকে ৫০ লাখ টাকার চেক গ্রহণ করেন।
২২ ডিসেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক প্রদান করা হয়।
এ সময় বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভুঁইয়া দিলান ও ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএইচএম লতিফ উদ্দিন চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


