প্রতি দু’মিনিটে ভারতে বিক্রি হয় একটি মারুতি সুজুকি ডিজায়ার

ভারতের বাজারে মারুতি সুজুকি ডিজায়ারের চাহিদা এখন তুঙ্গে৷ গাড়ি ক্রেতাদের পয়লা পছন্দ মারুতি সুজুকির এই মডেলটি৷ একটা ছোট্ট পরিসংখ্যান দিলে ডিজায়ারের চাহিদা কতটা তা বোঝানো সম্ভব হবে৷ প্রতি দু’মিনিটে ভারতের বাজারে বিক্রি হয় মারুতি সুজুকি ডিজায়ার৷ মাসিক বিক্রি গড়ে ২১ হাজার ইউনিট৷

২০০৯ সালে মারুতি সুজুকি ভারতের বাজারে নিয়ে আসে ডিজায়ার মডেলের গাড়িটি৷ প্রথম দর্শনে অনেকে গাড়িটির প্রেমে পড়ে যায়৷ তারপর থেকে হু হু করে বাড়তে থাকে ডিজায়ার বিক্রি৷ এখন ডিজায়ারের যে মডেলটি বাজারে রয়েছে সেটি তৃতীয় প্রজন্মের অর্থাৎ গাড়ির পরিভাষার থার্ড জেনারেশন৷ ২০১৭ সালে মে মাসে এই লেটেস্ট মডেলের গাড়িটি লঞ্চ করা হয়৷

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।