× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

দেবাশীষ মুখার্জী , কূটনৈতিক প্রতিবেদক

ইসরায়েলি বিজ্ঞানীদের দাবি, তারা গাছের কথা শুনতে পেয়েছেন

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
tree talk

ইসরায়েলি বিজ্ঞানীদের দাবি, তারা গাছের ‘শব্দ’ শনাক্ত করতে সক্ষম হয়েছেন  এবং তারা বলেছেন, গাছের একেক প্রজাতি একেক ধরনের ‘ভাষায়’ নিজেদের মধ্যে কথোপকথন চালায় বলেও তারা জানতে পেরেছেন।
সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছিল, গাছপালা শব্দে সাড়া দিতে পারে। এক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা যায়, কাছাকাছি উড়ে উড়ে শব্দ করতে থাকা পতঙ্গকে প্রলুব্ধ করতে – গাছ তার ফুলের নেকটারে চিনির ঘনত্ব বাড়িয়ে দিতে পারে।
তারা জানিয়েছেন, উদ্ভিদ ক্লিকের মাধ্যমে ‘কথোপকথন’ চালায়। এই শব্দ পপকর্ন ভাজার সময় তা ফেটে গেলে যে ধরনের শব্দ হয়, অনেকটা সে রকম। এই নিসৃত শব্দ অনেকটা মানুষের কথা বলার মতোই, তবে এর ফ্রিকোয়েন্সি থাকে অনেক বেশি, যা মানুষের শ্রবণ সীমার বাইরে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের যুগান্তকারী গবেষণাটি বৃহস্পতিবার মর্যাদাপূর্ণ বৈজ্ঞানিক জার্নাল ‘সেল’-এ প্রকাশিত হয়েছে।
এ ছাড়াও বিজ্ঞানীরা আগেই জেনেছেন যে, গাছপালা চাপে থাকলে নানা উপায়ে পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারে। যেমন, তারা পাতার রঙ বদলে ফেলে, নিজের স্বাদ তিক্ত করে বা গন্ধ ছড়িয়ে দিয়ে – তারা বিপদে পড়ার বার্তা অন্য গাছপালাকে জানাতে পারে। গবেষকরা জানিয়েছেন, একটি নির্দিষ্ট দূরত্ব থেকে তারা মানসিকভাবে চাপে থাকা উদ্ভিদের করা শব্দ ধারণ করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..