ইসরায়েলের তেল আবিবের উপকণ্ঠে বন্ধুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এক সপ্তাহের মধ্যে দেশটিতে এ ধরনের তৃতীয় প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল।
দেশটির জনবহুল আল্ট্রা-অর্থোডক্স ইহুদি অধ্যুষিত অঞ্চল বেনি ব্র্যাকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে একজন প্যারামেডিক বলেন, বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছে।
কালো পোশাক পরা বন্দুকধারী তার অস্ত্র তুলে একটি গাড়ির জানালা দিয়ে যাত্রীর ওপর গুলি চালায়। গাড়িতে একজনকে এবং অন্যদের আশেপাশের রাস্তায় মৃত অবস্থায় পাওয়া গেছে।


