× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

ডেস্ক

ইসরায়েলকে প্রতিরক্ষা সহায়তা দিলে তাদের সামরিক স্থাপনায় হামলা চালাবে ইরান

Kishori
হালনাগাদ: শনিবার, ১৪ জুন, ২০২৫
ইসরায়েলকে প্রতিরক্ষা সহায়তা

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স যদি ইসরায়েলকে প্রতিরক্ষা সহায়তা দেয়, তবে তাদের আঞ্চলিক ঘাঁটি, যুদ্ধজাহাজ ও সামরিক স্থাপনায় হামলা চালাতে বাধ্য হবে বলে জানিয়েছে ইরান।

শুক্রবার (১৪ জুন) বিকেলে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে এসব তথ্য ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই হুমকির মাধ্যমে তেহরান স্পষ্ট করে দিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে চলমান অভিযানে বাইরের কোনো রাষ্ট্র হস্তক্ষেপ করলে তা সরাসরি যুদ্ধের পথে ঠেলে দেবে।

ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই তিন পশ্চিমা শক্তির আঞ্চলিক নৌঘাঁটি, বিমানঘাঁটি এবং যুদ্ধজাহাজ এখন ইরানের নজরদারিতে রয়েছে।

এর আগে, ইসরায়েল আগেই জানিয়ে এসেছে, ইরানের হামলা মোকাবিলায় আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে তারা। তবে ইরানের এমন হুমকির পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

বিশ্লেষকরা মনে করছেন, সরাসরি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের নাম করে হুমকি দেওয়া ইরানের কূটনৈতিক কৌশলে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মধ্যপ্রাচ্যে এর ফলে উত্তেজনা চূড়ান্ত মাত্রায় পৌঁছাতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..