× Banner
সর্বশেষ
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী গ্রেপ্তারের ঘটনায় আলোকিত ব্যাচ ‘৯৫ সংগঠনের বিবৃতি  শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিল ইরান: নতুন হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল পাবে কঠিন জবাব ঝুম বৃষ্টিতে স্থবির ঢাকা: সকালজুড়ে ভোগান্তি, ঝড়ের আশঙ্কা পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ আজ বুধবার (২৯ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৯ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ

ডেস্ক

ইসরাইলের বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক হামলার’ প্রস্তুতির নির্দেশ আলী খামেনির

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

গাজা ও লেবাননে সংঘাতসহ নানা ইস্যুতে ইসরাইলের ওপর ক্ষুব্ধ ইরান। দুই পক্ষের মধ্যে এরইমধ্যে ঘটে গেছে হামলা-পাল্টা হামলার ঘটনাও। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবার তার সামরিক কর্মকর্তাদের ইসরাইলের বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক হামলার’ প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন বলে জানানো হয়েছে এক প্রতিবেদনে।

ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। তাদের বরাত দিয়ে আরেক সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জানিয়েছে, ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে হামলা চালাবে না ইরান।

তবে অন্যান্য কিছু গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে বলছে, ইরান মার্কিন নির্বাচনের আগেই ইসরাইলে হামলা চালাতে পারে।

তেহরানের যুদ্ধ পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত তিনজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে টাইমস বলেছে, ইসরাইলি হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে অবহিত হওয়ার পর সর্বোচ্চ নেতা খামেনি গেল সোমবার তার সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে পরিকল্পনার (হামলার) নির্দেশ দিয়েছেন।

ইরানের সামরিক কর্মকর্তারা ইসরাইলি সামরিক লক্ষ্যবস্তুর সম্ভাব্য তালিকা তৈরি করছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে বুধবার (৩০ অক্টোবর) একটি উচ্চপদস্থ সূত্রকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ইরানের ওপর ইসরাইলের সাম্প্রতিক আক্রমণের একটি ‘সুনির্দিষ্ট’ এবং ‘বেদনাদায়ক’ প্রতিক্রিয়া দেখা যাবে, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ঘটতে পারে।

ইরান কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট ওই সূত্র সিএনএনকে বলেছেন, ইহুদিবাদী শাসকদের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া হবে ‘সুনির্দিষ্ট’ এবং ‘বেদনাদায়ক’।

হামলার সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না করলেও, সূত্রের মতে, ‘এটি সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিন ঘটবে।’

তবে, এ বিষয়ে এখন পর্যন্ত ইসরাইলি সেনাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..