× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

ডেস্ক

ইলেকশন ও বিএনপির ভূমিকা নিয়ে বিভ্রান্তিতে সুইং ভোটার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
বিভ্রান্তিতে সুইং ভোটার

ইলেকশন করে ‘জিততে পারলে’ দল ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই দেশ অস্থিতিশীল হয়ে যাবে – এই ভয় শুধু রাজনৈতিক বিশ্লেষকদের নয়, অনেক সাধারণ ভোটারের মধ্যেও আছে। কারণ লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি নিয়ন্ত্রণে রাখার রাজনৈতিক ও প্রশাসনিক সক্ষমতা জনাব তারেক রহমানের নেই – এই উপলব্ধি এখন বেশ পরিষ্কার।

এদিকে ভারতীয় প্রেসক্রিপশনে আওয়ামী লীগের রাজনৈতিক প্রাসঙ্গিকতা আবারও তুলে ধরার চেষ্টা দৃশ্যমান। ঠিক বিপরীতে বিএনপি এখন মুক্তিযুদ্ধের চেতনার বিশাল ঝাণ্ডা তুলেছে; অথচ কিছুদিন আগেও যাদের ‘রাজাকার’ বলছে, তাদের অনেকের সাথেই দলটির গভীর সখ্য ছিল।

সুইং ভোটারদের চোখে এই বৈপরীত্য এক ধরনের বিভ্রান্তি তৈরি করছে। তারা বুঝতে পারছে না বিএনপির অবস্থান আসলে কোথায় – মুখ কোনদিকে, পশ্চাৎদেশ কোনদিকে। এই কনফিউশন বিএনপিকে ভোটের মাঠে ক্রমশ কোণঠাসা করে দিচ্ছে।

বাইরে বসে অনেক শক্ত কথা বলা যায়, কিন্তু রাজনৈতিক বাস্তবতা ভিন্ন। যেমন পরিবারে ডাইনিং টেবিল ব্যক্তিগত জায়গা, তেমনি রাজনীতিরও নিজস্ব অভ্যন্তরীণ বাস্তবতা আছে। সেই বাস্তবতা হলো – এই দলের নেতৃত্ব হিসেবে ‘বাংলাদেশে না আসা’ সিদ্ধান্তটি রাজনৈতিকভাবে কারেক্ট। আপনি যে গাড়িটা চালাবেন, তার স্টিয়ারিং যদি শক্ত করে ধরতে না পারেন, তাহলে কেন ধরতে যাবেন?

তারেক রহমানকে ঘিরে শেখ হাসিনা ও আওয়ামী লীগের অনুভূতি অনেক গভীর। ২১ আগস্ট গ্রেনেড হামলা থেকে গোপালগঞ্জ হামলা…সবকিছুর জন্য তারা তাকে সরাসরি দায়ী মনে করে। আদালত কী বলেছে বা বলেনি তা গৌণ; আওয়ামী লীগের বিশ্বাস ধর্মবিশ্বাসের মতো অটল যে তারেক রহমানই ক্রিমিনাল।

এখানেই বিপদের মূল। শেখ হাসিনা ও আওয়ামী লীগের চোখে যিনি ‘শত্রু নম্বর এক’, তার বগলতলে ঘোরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শেখ পরিবার ইতিহাসজুড়ে ‘শোধ’ নেওয়ার প্রবণতায় পরিচিত। সুযোগ পেলে আঘাত করা তাদের রাজনৈতিক ডিএনএ’র অংশ।

শেখ হাসিনাকে বাংলাদেশে এনেছিলেন জিয়াউর রহমান। তার এক মাস পরেই তিনি ব্রাশফায়ারে নিহত হলেন। বিষয়টি কাকতালীয় ছিল নাকি ‘শোধ’, আজও প্রশ্ন রয়ে গেছে। তাই তারেক রহমান যে হিট লিস্টে আছেন…এটা রাজনৈতিক রোমান্স নয়, বাস্তবতা।

২১ আগস্টের পর, গোপালগঞ্জ বিস্ফোরণের পর বাংলাদেশ আর তার জন্য নিরাপদ নয়। ভবিষ্যতেও নিরাপদ হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই।

এই বাস্তবতায় তার স্ত্রী ও কন্যাকে সামনে আনা একটি বুদ্ধিমান রাজনৈতিক সিদ্ধান্ত। আর দেশে না আসার সিদ্ধান্ত..এটা আবেগের নয়, বাস্তবতার কাছে নতি স্বীকার। হয়তো এটিই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত।


এ ক্যটাগরির আরো খবর..