ইলেকট্রনিক ফিন্যান্সিয়াল ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম এর লটারির ড্র অনুষ্ঠিত

ইলেকট্রনিক ফিন্যান্সিয়াল ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম এর লটারির ড্র অনুষ্ঠিত

জাতীয় রাজস্ব বোর্ডের ‘ইলেকট্রনিক ফিন্যান্সিয়াল ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম’ হতে ইস্যুকৃত চালানের প্রথম লটারির ড্র আজ প্রধান অতিথি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিমের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

আর্থিক পুরস্কার প্রদান নীতিমালা ২০২০’ অনুযায়ী ক্রেতাদের ভ্যাটপ্রদানে উৎসাহিত করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলনকক্ষে এ ড্রর আয়োজন করা হয়।

প্রতিমাসের ৫ তারিখে নিয়মিতভাবে লটারির ড্র অনুষ্ঠিত হবে। লটারির ড্রতে পূর্ববর্তী মাসের প্রথম হতে শেষ কার্যদিবস পর্যন্ত ইস্যুকৃত মূসক চালানসমূহ লটারির জন্য বিবেচিত হবে। ১ হতে ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত ইস্যুকৃত চালানের ড্র আজ অনুষ্ঠিত হয়। ড্র অনলাইনভিত্তিক স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিচালিত হবে। লটারিতে একলক্ষ হতে দশহাজার পর্যন্ত ১০১টি পুরস্কার রয়েছে।

ড্র এর ফলাফল জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি (www.nbr.gov.bd) পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে। লটারির বিজয়ীকে যেকোনো কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে পুরস্কারের জন্য রাজস্ব বোর্ডের নির্ধারিত ফরমে লটারির ড্র অনুষ্ঠিত হবার পর ঐ মাসের শেষ কার্যদিবসের মধ্যে পুরস্কারের জন্য আবেদন করতে হবে বলে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।