× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

ডেস্ক

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করে তাক লাগিয়ে দিয়েছে ইরান

Kishori
হালনাগাদ: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে একের পর এক ক্ষেপণাস্ত্র উন্মোচন করে তাক লাগিয়ে দিয়েছে ইরান। এবার ১ হাজার ৭০০ কিলোমিটার দূরে শত্রুদের অবস্থানে হামলা চালাতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো ইরান।

দেশটির অস্ত্রভান্ডারে স্বল্প ও দূরপাল্লার বিভিন্ন ধরনের মিসাইল রয়েছে। মধ্যপ্রাচ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ইরানের সবচেয়ে বেশি। এছাড়াও রয়েছে অত্যাধুনিক সব ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

রোববার (২ ফেব্রুয়ারি) ‘ইতেমাদ’ নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো ইরান। নতুন এই ক্ষেপণাস্ত্রটি ১ হাজার ৭০০ কিলোমিটার দূরত্বে শত্রুর অবস্থানে আঘাত হানতে সক্ষম। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তেহরানে এক অনুষ্ঠানে এ ক্ষেপণাস্ত্রের উদ্বোধন করেন।

এ সময় ইরানের প্রেসিডেন্ট বলেন, এই প্রতিরক্ষা সক্ষমতা ও মহাকাশ প্রযুক্তির উন্নয়ন এটা নিশ্চিত করবে যে, কোনো দেশ ইরানের ভূখণ্ডে আক্রমণের সাহস করবে না। আমরা যে পথে আছি সে পথেই চলতে হবে। লক্ষ্য অর্জন করতে হলে ক্লান্ত হওয়া যাবে না।

‘ইতেমাদ’ নামের এই ক্ষেপণাস্ত্রটি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৈরি সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যার অর্থ আস্থা বা বিশ্বাস। অন্যান্য মিসাইলের মতো এটিও সরাসরি ইসরাইলে হামলা চালাতো সক্ষম।

এদিকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমা দেশগুলো। তারা ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বিঘ্নিত করার অভিযোগ করছে।


এ ক্যটাগরির আরো খবর..