× Banner
সর্বশেষ
বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির – রাশেদ খান সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময় নাটোরের ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরতে চাই – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই সিরাজগঞ্জে ওভারপাসে উঠতে গিয়ে দুর্ঘটনা, বাসচালকসহ নিহত ২ যুদ্ধবিরতির ৩০০ দিনে গাজায় ৩০০ শিশু নিহত লাদাখ থেকে ফিরেই মিঠুনকে দেখতে হাসপাতলে দেব ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক

ইরানে হামলার আশংকায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
মার্কিন কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

যেকোনও সময় ইরানে হামলা চালাতে পারে আগে থেকেই প্রস্তুত ইসরায়েল। আর এমনটা হলেই ইসরায়েল-যুক্তরাষ্ট্র জোটের বিরুদ্ধে ভয়ংকরভাবে ফুঁসে উঠতে পারে ইরান। ক্রমবর্ধমান এই ঝুঁকির কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র।

ইতোমধ্যে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের অপরিহার্য নয়, এমন কর্মী ও তাদের স্বজনদের সরিয়ে নেওয়া শুরু হয়েছে। এছাড়া বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থান থেকেও মার্কিন কর্মীদের স্বেচ্ছায় প্রস্থানের অনুমতি দেওয়া হয়েছে।

একাধিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মার্কিন কর্মকর্তারা তা স্পষ্ট না করলেও সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনা স্থবির হয়ে পড়ায় এ অঞ্চলের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, বুধবার (১১ জুন) মার্কিন কর্মকর্তাদের বলা হয়েছে যে, ইরানে অভিযান শুরু করতে প্রস্তুত ইসরায়েল। এমন কিছু হলে মধ্যপ্রাচ্যের কিছু মার্কিন স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালাতে পারে ইরান।

একইদিন কেনেডি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমেরিকানদের ওই অঞ্চল (মধ্যপ্রাচ্য) থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। কারণ এটি বিপজ্জনক স্থান হতে পারে এবং আমরা দেখব কী হয়।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না। আমরা তা কখনোই অনুমোদন করব না।

একইসঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও জানান, তিনি এমন ‘অনেক ইঙ্গিত’ পেয়েছেন, যা থেকে তার মনে হয়েছে, ইরান ‘পারমাণবিক অস্ত্রের মতো’ কিছু একটা বানানোর চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র চায়, ইরান যেন তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করে।

প্রসঙ্গত, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের বিনিময়ে তেহরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ বলেছেন, অন্য পক্ষের (যুক্তরাষ্ট্রের) কিছু কর্মকর্তা আলোচনা সফল না হলে সংঘাতের হুমকি দিচ্ছেন। যদি আমাদের ওপর সংঘাত চাপিয়ে দেওয়া হয়, তাদের মনে রাখা উচিত সব মার্কিন ঘাঁটি আমাদের নাগালের মধ্যে রয়েছে এবং আমরা সাহসের সঙ্গে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানবো।


এ ক্যটাগরির আরো খবর..