× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

ইরাকি প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে আইএসের গুলি স্বাধীন রামাদিতে!

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালিয়েছে আইএস। এই ঘটনা ঘটে তিনি ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে পুনরুদ্ধার করা রামাদিতে সফরে গেলে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ইরাকি বাহিনী রামাদি পুনর্দখলের ঘোষণা দেওয়ার এক দিন পর মঙ্গলবার শহরটিতে সফর করেন ইরাকি প্রধানমন্ত্রী। খবর আল জাজিরার।

সূত্রের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়,  আবাদির হেলিকপ্টারকে লক্ষ্য করে আইএস  গুলি চালালেও তা হেলিকপ্টার পর্যন্ত  না পৌঁছায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আবাদি নিরাপদে রামাদিতে অবতরণ করেন এবং আনবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রদেশটির উচ্চপর্যায়ের সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠক করেন।

পরে এক টুইটবার্তায় আবাদি তার ‘স্বাধীন’ রামাদি সফরের কথা জানান। এ সময় সামরিক বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি।

সোমবার আইএসের কাছ থেকে রামাদি পুনর্দখলের পর গত সোমবার সেখানকার সরকারি ভবনে ইরাকি পতাকা ওড়ায় দেশটির সামরিক বাহিনী।

গত কয়েক মাস রামাদি শহরটি ছিল ‘খিলাফত’ ঘোষণাকারী আইএস যোদ্ধাদের দখলে।


এ ক্যটাগরির আরো খবর..