× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

ইমুতে যুবতীর আপত্তিকর ভিডিওচিত্র ধারণ করে শারীরিক সম্পর্কের প্রস্তাব!  

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
ইমুতে যুবতীর আপত্তিকর ভিডিওচিত্র ধারণ করে শারীরিক সম্পর্কের প্রস্তাব!  

নোয়াখালী প্রতিনিধি: লক্ষীপুরের সদর উজেলায় ইমুতে এক যুবতীর আপত্তিকর ভিডিওচিত্র ধারণ করে দৈহিক মেলামেশা করার হুমকি প্রদান করায় এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১।  এ সময় ১টি মোবাইল সেট, ১টি মেমোরি কার্ড, ২টি সীম উদ্ধার র‌্যাব।

গ্রেফতারকৃত মো.শাহীন চৌধুরী মিঠু (৩৮) লক্ষীপুর পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের সামসোরাবাদ গ্রামের শাহজাহানের ছেলে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে লক্ষ¥ীপুর পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ এলাকার একটি ট্রেইলার্স দোকান থেকে র‌্যাব-১১, সিপিপি-৩, লক্ষীপুর ক্যাম্পের অভিযানিক দল তাকে গ্রেফতার করে।

একই দিন রাত ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে সিপিসি র‌্যাব-১১ এর লক্ষীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গ্রেফতারকৃত আসামি পেশায় একজন ট্রেইলার্স ব্যবসায়ী এবং একজন অভ্যাসগত যৌন অপরাধী। ভিকটিমের অজ্ঞাতসারে অশ্লীল-আপত্তিকর ভিডিওচিত্র ইমুর মাধ্যমের মোবাইলে ধারণ করে ভিকটিম সালমা আক্তার (ছদ্মনাম) কে তার সাথে দৈহিক মেলামেশা করার জন্য হুমকি প্রদান করে আসছিল। দৈহিক মেলামেশা না করলে পূর্বে ধারণকৃত আপত্তিকর ভিডিও ভিকটিমের আত্মীয়-স্বজন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে দিবে মর্মে হুমকি প্রদান করে। এমন অভিযোগ পেয়ে র‌্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে লক্ষীপুর সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..