× Banner
সর্বশেষ
মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ

কালীগঞ্জে কোরবানীর বর্জ্য ব্যাবস্থাপনা ও চামড়া সংরক্ষণ বিষয়ক ইমাম ও কসাইদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঈদ- উল- আযহা উদযাপন উপলক্ষে কোরবানীর পশুর মাংশ প্রক্রিয়াজাতকারীদের কোরবানীর পশু জবাই চামড়া ছাড়ানোর কৈাশল, হালাল মাংস প্রস্তুতকরণ বর্জ্য ব্যবস্থাপনা ও চামড়া সংরক্ষণ বিষয়ক ইমাম ও কসাইদের নিয়ে এক সেমিনার অনুষ্টিত হয়েছে।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ- ৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজিম আনার।

উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্টিত সেমিনারে কোরবানীর সাথে সংশ্লিষ্টদের ভিডিও চিত্রের মাধ্যমে প্রশিক্ষন দেওয়া হয়। সেমিনারে ২০ জন মসজিদের ইমাম, ৩৮ জন কসাই, ইউপি চেয়ারম্যান, গনমাধ্যমের কর্মী ও সুধীজন সহ প্রায় শতাধিক ব্যাক্তি অংশগ্রহন করেন।

উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুজ্জামান এর সঞ্চালনায় সামাজিক দুরত্ব বজায় রেখে সেমিনারে আরো উপস্থিত ছিলেন, প্রানী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা তাপসি লিনা, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, নজরুল ইসলাম ছানা, একরামুল হক সংগ্রাম ও রাজু আহম্মেদ রনি লস্কর প্রমুখ।

সেমিনারে আসন্ন কোরবানীতে সুস্থ্য পশু চেনার উপায়, পশুর চামড়া ছাড়ানো ও বর্জ্য ব্যাবস্থাপনার করনীয় উপর ভিডিও চিত্রের মাধ্যমে প্রশিক্ষন দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..