× Banner
সর্বশেষ
ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার 

ডেস্ক

ইমাম অপহরণের ঘটনায় ইসকনের বিরুদ্ধে প্রতিবাদ ইসলামী সংগঠনের

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
ইসকনের বিরুদ্ধে প্রতিবাদ

টঙ্গী থেকে একজন ইমামকে পরপর ১২টি চিঠি পাঠিয়ে হুমকি দেয়ার পর অপহরণ করে পঞ্চগড়ে নিয়ে গিয়ে হাত-পা শিকল দিয়ে বেঁধে ফেলে রাখার ঘটনা ইসকনের মতো একটি সংগঠনের বিরুদ্ধে বারবার ধর্মীয় উস্কানি,আলেম সমাজকে অপমান ও নির্যাতনের অভিযোগ উঠছে। একটি জঘন্য, অমানবিক ও সাম্প্রদায়িক উস্কানিমূলক কাজের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, ইসকন মুসলমান ও সনাতনী সম্প্রদায় উভয়ের শত্রু। সম্প্রীতি রক্ষার্থে মুসলমান ও সনাতন ধর্মাবলম্বীদের আমরা সারা দেশে কাঁধে কাঁধ মিলিয়ে উগ্র হিন্দুত্ববাদী ইসকনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে তারা বলেন, এদেশে উগ্র হিন্দুত্ববাদী ইসকন ইন্ডিয়ার এজেন্ট হিসেবে মুসলমানদের বিরুদ্ধে নানা অন্তর্ঘাতমূলক তৎপরতায় লিপ্ত। সবশেষ, টঙ্গী বিটিসিএল টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের ইমাম মাওলানা মহিবুল্লাহ মিয়াজীকে জুমার খুতবায় সত্যোচ্চারণের কারণে পরপর ১২টি চিঠি পাঠিয়ে হুমকি দেয়ার এক পর্যায়ে ইসকনি সন্ত্রাসীরা তাকে গাজীপুর থেকে গুম করে। অবশেষে ওই ইমামকে সীমান্তবর্তী পঞ্চগড়ে শিকলে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় পাওয়া গেছে। আমরা এই গুমের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অন্তর্বর্তী সরকারের কাছে দৃষ্টান্তমূলক বিচারের ‌‘বৃথা’ দাবি জানাচ্ছি। এদেশের মুসলমানরা সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত কোনো অপরাধীর জুলুমের শিকার হলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিবৃতি আসে না। বাংলাদেশ ও ইন্ডিয়ার মুসলমানদের নিরাপত্তা ও ধর্মীয় পবিত্রতা রক্ষার প্রশ্নে অন্তর্বর্তী সরকার বারবার নীরব থেকেছে।

বিবৃতিতে তারা আরও বলেন, গত বছরের নভেম্বরে অর্থপাচারের অভিযোগে ইন্ডিয়ান এজেন্ট চিন্ময় কৃষ্ণ দাসসহ ইসকনের ১৭ সদস্যের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ (টাইমস অব ইন্ডিয়া)। ২০২১ সালের জুনে চট্টগ্রামে অবস্থিত প্রবর্তক সংঘ নামে সনাতন ধর্মাবলম্বীদের একটি সংগঠন সংবাদ সম্মেলনের মাধ্যমে ইসকনের বিরুদ্ধে জমি দখলসহ সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনার অভিযোগ তোলে। মন্দিরের নাম দিয়ে দেশের বিভিন্ন জায়গায় তারা ইসরাইলি কায়দায় একের পর এক আস্তানা ও স্থাপনা গড়ে তুলেছে। দুর্বল সনাতন ধর্মাবলম্বীদের ওপরও তারা নির্যাতন চালাতে দ্বিধা করে না। পার্শ্ববর্তী রাষ্ট্রের হাইকমিশনের প্রভাব খাটিয়ে ইসকন এ দেশের প্রশাসন, আমলা ও গোয়েন্দা বাহিনীর একটি অংশকে ম্যানেজ করে তাদের উগ্র হিন্দুত্ববাদী তৎপরতা জারি রাখতে পেরেছে।

বিবৃতিতে হেফাজত নেতৃবৃন্দ বলেন, শিশুদের ওপর যৌন নিপীড়নকারী ও মুসলিমবিদ্বেষী ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গত বছরের নভেম্বরে গ্রেফতার হলে তার অনুসারী ইসকনি সন্ত্রাসীরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সহিংস হামলা চালিয়ে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে শহীদ করে। সেসময় চট্টগ্রামের মুসলমানদের অভাবিত ধৈর্য ও বিচক্ষণতা প্রদর্শনকে ‘দুর্বলতা’ হিসেবে নিয়েছে ইসকন। তা নাহলে কীভাবে তারা আজ ভিন্নমতের কারণে একজন ইমামকে গুম করার স্পর্ধা দেখায়?

তারা আরও বলেন, গত বছর ফ্যাসিস্ট হাসিনার পতনের পর ইন্ডিয়ার মদদে ইসকন নেতা চিন্ময় দাস দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের বিভিন্ন অপচেষ্টা করেছিল। এদেশের মুসলমানদের ধৈর্য ও বিচক্ষণতার কারণে তাদের ষড়যন্ত্র সফল হতে পারেনি। সম্প্রতি একের পর এক মুসলিম মেয়েকে ধর্ষণ করে দেশের পরিস্থিতি উত্তপ্ত করতে সক্রিয় ইন্ডিয়ান এজেন্টরা।

উল্লেখ্য, গাজীপুরের টঙ্গী পূর্ব থানার বিটিসিএল টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের ইমাম মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে (৬০) গুমের এক দিন পর পঞ্চগড় থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড এলাকায় সড়কের পাশ থেকে মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে উদ্ধার করা হয়। এর আগে স্থানীয়রা একটি গাছের সঙ্গে পা বাঁধা বিবস্ত্র অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিবমাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী একজন ইমামকে বারবার হুমকি দেওয়া, এরপর অপহরণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগের সঙ্গে বলেন, ইসকনের মতো একটি সংগঠনের বিরুদ্ধে বারবার ধর্মীয় উস্কানি, আলেম সমাজকে অপমান ও নির্যাতনের অভিযোগ উঠছে। অথচ প্রশাসন নীরবতা পালন করে যাচ্ছে।

বিবৃতিতে তারা আরও বলেন, ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে এমন বর্বরতা কোনো ভাবেই সহ্য করা হবে না। যদি এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে জনমনে ক্ষোভবাড়বে এবং দেশের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। তারা অপহরণে জড়িত ইসকন সংশ্লিষ্টদের দ্রুত সনাক্ত ও গ্রেফতার করতে, অপহৃত ইমামের চিকিৎসা নিশ্চিত করতে, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারী এসব অপকর্মের জন্য ইসকনের কার্যক্রমের বিরুদ্ধে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নিতে এবং দেশের ইমাম-আলেম সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

এদিকে, বাতিল প্রতিরোধ পরিষদ বাংলাদেশের সভাপতি হাজী জালাল উদ্দিন বকুল অনুরূপ এক বিবৃতিতে মসজিদের নিরপরাধ ইমামকে অপহরণ করে অমানুষিক নির্যাতনের সাথে জড়িত ইসকনের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সন্ত্রাসী ইসকনকে নিষিদ্ধ করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..