× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ইমরান হাশমির পাশে শাহরুখ খান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

বলিউডের অভিনেতা ইমরান হাশমির লেখা বই ‘কিস অব লাইফ’ প্রকাশিত হয়েছে। বইটির বিষয়বস্তু ইমরানের ছেলে আইয়ানের ক্যানসারের সঙ্গে যুদ্ধজয়ের অভিজ্ঞতা। বইটির প্রচারে বলিউডের আরেক অভিনেতা শাহরুখ খান পাশে এসে দাঁড়িয়েছেন ইমরানের। ‘কিস অব লাইফ’ বইটির প্রচারের ক্ষেত্রে সম্প্রতি মাঠে নেমেছেন কিং খান।

‘কিস অব লাইফ’ বইটিতে ছেলে আইয়ানের ক্যানসার চিকিৎসার সময়টাতে ইমরান হাশমি ও তাঁর স্ত্রী পারভিন সাহানির মানসিক যন্ত্রণা আর ক্যানসারের সঙ্গে যুদ্ধে ছেলের সহযোদ্ধা হওয়ার দীর্ঘ সংগ্রামের বর্ণনা রয়েছে।

সম্প্রতি কিং খান শাহরুখ ইমরান হাশমি ও আইয়ানের সঙ্গে ‘কিস অব লাইফ’ বইটি নিয়ে তোলা একটি ছবি টুইটারে পোস্ট করেছেন।

ইমরানপুত্র আইয়ানের জন্য ভালোবাসা জানিয়ে ‘দিলওয়ালে’ তারকা শাহরুখ এক টুইট বার্তায় লিখেছেন, ‘আল্লাহ তোমাকে ও তোমার পরিবারকে সুখে-শান্তিতে রাখুন। ইমরান, তোমাকে দেখে ভালো লেগেছে। আইয়ানের জন্য আমার ভালোবাসা রইল।’

এদিকে ইমরান হাশমি শাহরুখের সঙ্গে সাক্ষাতের বিষয়টিকে ‘ফান মোমেন্ট’ হিসেবে আখ্যা দিয়ে টুইটারে লিখেছেন, ‘মজার সময়! অনেক ভালোবাসা। এসআরকে, তোমাকে সহযোগিতা আর সবকিছুর জন্য ধন্যবাদ।’
শাহরুখ খান ছাড়াও এর আগে বলিউডের অনেক তারকাই ইমরান হাশমির ‘কিস অব লাইফ’ বইটির প্রচারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। বলিউডের ‘দাবাং’ তারকা সালমান খানও ইমরানের এই বইটির প্রচারে এগিয়ে এসেছিলেন।

 


এ ক্যটাগরির আরো খবর..