ইমরানকে তুলে নিতে গিয়ে ছাত্র ইউনিয়ন কর্মীদের বেধড়ক পেটালো র‌্যাব

বিশেষ প্রতিবেদকঃ ছাত্র ইউনিয়ন কর্মীদের বেধড়ক পিটিয়েছে র‌্যাব সদস‌্যরা গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা: ইমরান এইচ সরকারকে তুলে নিতে গিয়ে। এ সময় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ অন্তত ৮ জন নেতাকর্মীকে আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে।

ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী জানান, বিকেলে জাদুঘরের সামনে ক্রসফায়ার ও মাদকবিরোধী কর্মসূচি পালন করছিল ছাত্র ইউনিয়ন। এরপরেই গণজাগরণ মঞ্চের কর্মসূচি ছিল। এ সময় হঠাৎ সাদা মাইক্রোবাসে করে কয়েকজন ইমরান ভাইকে তুলে নিয়ে যাচ্ছিল। ছাত্র ইউনিয়ন কর্মীরা বাধা দিলে পাশেই থাকা র‌্যাব সদস্যরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, সেখানে ছাত্র ইউনিয়নের কর্মসূচি ছিল। আমরা তাদের নিরাপত্তা দিচ্ছিলাম। ইমরান এইচ সরকারকে র‌্যাব-১০ এর সদস্যরা তাকে নিয়ে গেছে। ছাত্র ইউনিয়ন কর্মীরা বাধা দিলে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।