× Banner
সর্বশেষ
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রী ; নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন- সড়কমন্ত্রী ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তার মার্কেটগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না – সেতুমন্ত্রী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

ডেস্ক

ইফতার সমাবেশ জনগণের গভীর বন্ধনের প্রতীক -প্রণয় ভার্মা

Dutta
হালনাগাদ: বুধবার, ২০ মার্চ, ২০২৪
ইফতার সমাবেশ জনগণের গভীর বন্ধনের প্রতীক

ইফতার সমাবেশ জনগণের গভীর বন্ধনের প্রতীক। এই সমাবেশ ভারত-বাংলাদেশ জনগণের মধ্যে সম্পর্কের ভিত্তি তৈরি করে। বলেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

মঙ্গলবার (১৯ মার্চ) ঢাকার ভারতের হাইকমিশনের উদ্যোগে ইফতারে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাইকমিশনার প্রণয় ভার্মা ভ্রাতৃত্ব ও মানবতার চেতনা বৃদ্ধিতে ইফতারের তাৎপর্য তুলে ধরেন। তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার গভীর বন্ধনকে বিশেষ গুরুত্ব দেন।

তিনি ১৯৭১ সালের যৌথ আত্মত্যাগের মূলে নিহিত দুই দেশের বহুমুখী সম্পর্ককে আরও সমৃদ্ধির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রী মো.  ফরিদুল হক খান।

ইফতার অনুষ্ঠানে সরকার, সংসদ, বিচার বিভাগ, রাজনৈতিক দল, সশস্ত্র বাহিনী, সুশীল সমাজ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, মিডিয়া, সাংস্কৃতিকসহ সর্বস্তরের ৪০০ জন বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..