× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’ আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন ; স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে প্রধান নির্বাচন কমিশনার দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ইপিএস কমেছে সায়হাম কটনের

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

অর্থনৈতিক ডেস্ক: সায়হাম কটন মিলসের চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে (আগস্ট-অক্টোবর) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ পয়সা। তবে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস দাঁড়ায় ৩৯ পয়সা। অর্থাৎ আগের বছরের এই সময়ের চেয়ে চলতি বছরের একই সময় ইপিএস কমেছে ৪৬ শতাংশ।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩০ এপ্রিল শেষ হওয়া হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দিয়েছে। এ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে এক টাকা ৪০ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২৪ টাকা ৯১ পয়সা।

২০১৪ সালের ৩০ এপ্রিল শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে এ সময়ে এর কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২০ কোটি দুই লাখ ৮০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) এক টাকা ৪৮ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২৪ টাকা ১৭ পয়সা।

গত এক মাসের মধ্যে এ কোম্পানির শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১৩ টাকা ৯০ পয়সা ও সর্বোচ্চ ১৬ টাকা ২০ পয়সা।


এ ক্যটাগরির আরো খবর..