ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প আঘাত

ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প আঘাত

ইন্দোনেশিয়ার ৭.৩ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্প ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে মালাকু প্রদেশের বরত দায়া দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে।

ভূমিকম্পটির গভীরতা ছিল ২০০ কিলোমিটার। ভূমিকম্পের পর ওই দ্বীপপুঞ্জে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। তবে সুনামি সতর্কতা জারি করা হয়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০০৪ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৯ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি আছড়ে পড়ে। এতে ওই অঞ্চলে দুই লাখ ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছিলো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।