× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

ডেস্ক

ইন্দোনেশিয়ার বন্যায় গভীর সমবেদনা ও শোক প্রধান উপদেষ্টার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
শ্রমশক্তি রপ্তানি খাতকে দালাল মুক্ত

ইন্দোনেশিয়ার আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশে সাম্প্রতিক বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই কঠিন সময়ে ইন্দোনেশিয়া সরকার এবং দেশটির বন্ধুপ্রতীম জনগণের প্রতি আমাদের প্রার্থনা রইল।’

সোমবার (১ ডিসেম্বর২০২৫) ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে লেখা এক চিঠিতে প্রধান উপদেষ্টা এ সমবেদনা ও শোক প্রকাশ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

চিঠিতে প্রধান উপদেষ্টা লেখেন, ‘ইন্দোনেশিয়ার আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশে বন্যার খবর গভীর উদ্বেগের সঙ্গে জেনেছি যা বহু মূল্যবান প্রাণহানি ঘটিয়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বন্যায় মৃত্যু ও ধ্বংসের ঘটনায় গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছি।

দ্রুত পুনরুদ্ধারের জন্য ইন্দোনেশিয়াকে সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা প্রদানে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..