× Banner
সর্বশেষ
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র গুলিসহ একজন গ্রেপ্তার  দেশের ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণ হবে – স্বাস্থ্যমন্ত্রী বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার – বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক পাহাড়ধসে কক্সবাজার ও বান্দরবানে ৭ জনের মৃত্যু টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে পাহাড়ধস, সড়কে যান চলাচল বন্ধ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল নতুন রিপ্লেতে স্পষ্ট চিত্র, সালাহর পেনাল্টি দাবি নাকচ; স্বস্তিতে আর্জেন্টিনা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

গোপালগঞ্জে ২০২০-২১ মেয়াদে ইন্টার্ন চিকিৎসক পরিষদের কমিটি গঠন

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ জুন, ২০২০
ইন্টার্ন চিকিৎসক কমিটি

অংকন তালুকদার: গোপালগঞ্জের শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সমন্বয়ে ইন্টার্ন চিকিৎসক পরিষদ (২০২০-২০২১) মেয়াদে কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্টার্ন চিকিৎসকদের সাধারণ সভায় ইন্টার্ন চিকিৎসক ডা.এ.এস.এম. ইসমাইল হোসেনকে সভাপতি ও ডা.সুলভ কান্তি মন্ডল আকাশকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২৫ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালকের কার্যালয়ে ডা.অসিত কুমার মল্লিক ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) -এর গোপালগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক ডা.হুমায়ুন কবিরের হাতে নব গঠিত কমিটির একটি সীট তুলে দেন কমিটির নেতৃবৃন্দ।
এ সময় হাসপাতালের সহকারী পরিচালক ডা.অসিত কুমার মল্লিক ও বিএমএ -এর সাধারণ সম্পাদক ডা.হুমায়ুন কবির সঠিক এবং সুন্দরভাবে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করে নবগঠিত ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


এ ক্যটাগরির আরো খবর..