× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

ইতিহাস বিকৃত করার ঘৃণ্য চেষ্টার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

admin
হালনাগাদ: সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ “মুজিবনগর বাংলাদেশের প্রথম রাজধানী” বিশ্ব স্বীকৃত এই ইতিহাস বিকৃত করার ঘৃণ্য চেষ্টার প্রতিবাদে গতকাল সোমবার বেলা ১০টায় মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে মেহেরপুর জেলা উন্নয়ন ফোরাম নামের একটি সংগঠন।

প্রায় আধা ঘন্টাব্যাপি ওই মানব বন্ধনে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা উন্নয়ন ফোরামের সভাপতি রফিক-উল আলম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, অক্সফোর্ড কিন্ডার গার্টেনের অধ্যক্ষ জানে আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম জাহাঙ্গীর সেন্টু প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল চুয়াডাঙ্গা জেলা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক “চুয়াডাঙ্গায় বাংলাদেশের প্রথম রাজধানী যা ইতিহাস স্বীকৃত” উল্লেখ করে বক্তব্য দেন। জেনে-শুনে মেহেরপুরের গর্বিত ইতিহাসকে বিকৃত করার চেষ্টার প্রতিবাদে মেহেরপুরের মানুষ এক কাতারে দাঁড়িয়েছেন। তার এ অসত্য বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ।


এ ক্যটাগরির আরো খবর..