× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

খেলা ডেস্ক

ইতিহাস গড়লেন টেনিস তারকা রাফায়েল নাদাল

admin
হালনাগাদ: সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
টেনিস তারকা রাফায়েল নাদাল

অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককে শিরোপা জিতলেন ষষ্ঠ বাছাই স্পেনের রাফায়েল নাদাল। এর মাধ্যমে সর্বোচ্চ ২১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের নতুন ইতিহাস গড়লেন এই স্প্যানিশ গ্রেট। সেই সাথে ১৩ বছর পর অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন নাদাল।

রোববার মেলবোর্নের রড লেভার অ্যারেনায় রোমাঞ্চকর, উত্তেজনাপূর্ণ ও শ্বাসরুদ্ধকর ফাইনালে নাদাল ৩-২ সেটে হারিয়েছেন দ্বিতীয় বাছাই রাশিয়ার দানিল মেদভেদেভকে। ৫ ঘণ্টা ২৪ মিনিট স্থায়ী ম্যাচে নাদাল ৬-২, ৭-৬ (৭-৫), ৬-৪, ৬-৪ ও ৭-৫ গেমে মেদভেদেভকে পরাজিত করে ক্যারিয়ারের ২১তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন।

টেনিসের ইতিহাসে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডও গড়লেন নাদাল।


এ ক্যটাগরির আরো খবর..