× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

মাদারীপুর প্রতিনিধি

ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ -ঢাকা রেঞ্জ ডিআইজি

Kishori
হালনাগাদ: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
ইতিহাসের সেরা নির্বাচন উপহার

ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ”এমন মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় বার্ষিক রিজার্ভ অফিস পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভায় যোগ দিতে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার এহতেশামুল হক।

এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে।

জেলা সফর উপলক্ষে পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডিআইজি, ঢাকা রেঞ্জ। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, মাদারীপুর।

সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা তাঁদের পেশাগত সমস্যা, সুযোগ-সুবিধা বৃদ্ধি, মাঠপর্যায়ের প্রতিবন্ধকতা ও সমসাময়িক নানা বিষয় তুলে ধরেন। ডিআইজি মনোযোগ সহকারে সেগুলো শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

বক্তব্যের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে পুলিশ সদস্যদের সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন সকল অফিসার ইনচার্জদের।

মাননীয় প্রধান উপদেষ্টার প্রত্যাশার কথা উল্লেখ করে ডিআইজি বলেন, “ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।”

এছাড়াও জনগণের বন্ধু হিসেবে পুলিশের ভূমিকা আরও জোরদার করতে সততা, নিষ্ঠা ও পেশাদার আচরণের মাধ্যমে পুলিশ ও জনগণের সুসম্পর্ক বজায় রাখার নির্দেশনা দেন তিনি।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..