ইতালি নাগরিক তাবেলা সিজার হত্যা মামলার আরও এক জনের সাক্ষ্য গ্রহণ

অসিত কুমার ঘোষ (বাবু)ঃ নেদারল্যান্ডস-ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডির কো-অপারেশনের প্রকল্প ব্যবস্থাপক ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় আরও এক জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। সাক্ষী হলেন মামলাটির রেকর্ডিং অফিসার বর্তমান পুলিশ কমিশনার সিরাজুল ইসলাম।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক জাহিদুল কবির সাক্ষীর সাক্ষ্য গ্রহন করেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৬ সেপ্টেম্বর দিন ধার্য করেন। পুলিশ কমিশনার সিরাজুল ইসলাম ঘটনাকালীন সময়ে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্বরত কালীন তাবেলা সিজার হত্যা মামলা থানায় রেকর্ড করেন। সাক্ষী এ সম্পর্কে বৃহস্পতিবার আদালতকে সাক্ষ্য প্রদান করেন। এ নিয়ে মামলাটিতে ৭০ জন সাক্ষীর মধ্যে ২৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হল। এর আগে মামলাটিতে ২০১৬ সালের ২৫ অক্টোবর আদালত আসামীদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠন করেন।

ডিবি পুলিশের পরিদর্শক গোলাম রাব্বানী ২০১৬ সালের ২৮ জুন মামলাটিতে কাইয়ুম কমিশনারসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলার আসামীরা হলেন, বিএনপি নেতা এম এ কাইয়ুম, এম এ কাইয়ুমের ভাই আবদুল মতিন, তামজিদ আহমেদ ওরফে রুবেল ওরফে শুটার রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগনে রাসেল ও শাখাওয়াত হোসেন ওরফে শরিফ ও মোঃ সোহেল ওরফে ভাঙ্গারী সোহেল। তামজিদ, রাসেল চৌধুরী, মিনহাজুল ও শাখাওয়াত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মতিন জামিনে এবং স্বীকারোক্তিকারী চারজন কারাগারে এবং কাইয়ুম ও সোহেল পলাতক। চার্জশিটে বলা হয়, হামলাকারীদের লক্ষ্য ছিল একজন শ্বেতাঙ্গকে হত্যা করে দেশে-বিদেশে আতঙ্ক ছড়িয়ে দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এই পরিকল্পনা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।