× Banner
সর্বশেষ
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানালো বাংলাদেশ বহুত্ববাদী সংস্কৃতি ও জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন লাঙ্গলবন্দ স্নানোৎসব -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

যশোরে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ এপ্রিল, ২০২০
ইটের আঘাতে স্ত্রী নিহত

যশোর প্রতিনিধি:  যশোরে স্বামীর ইটের আঘাতে আখিরন ওরফে আতিরন নেছা (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার চুড়ামনকাটি মুন্সী বাগডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন। নিহত আখিরন ওরফে আতিরন নেছা ওই গ্রামের শহর আলীর স্ত্রী।

জানা যায়, বুধবার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হলে স্বামী রাগের মাথায় ইট দিয়ে স্ত্রী আখিরন ওরফে আতিরন নেছার মাথা আঘাত করেন। এতে ঘটনাস্থলে আখিরন নেছার মৃত্যু হয়। জানাজানি হলে স্বামী পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

সাজিয়ালি পুলিশ ফাঁড়ির এসআই মুন্সী আনিছুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে স্বামীর হাতে তিনি খুন হয়েছেন। লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হবে। আসামি গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে।


এ ক্যটাগরির আরো খবর..