× Banner
সর্বশেষ
দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারী নিহত বিয়ের স্বীকৃতির দাবীতে প্রেমিকার বাড়ীতে প্রেমিকের অনশন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সাথে UNOPS-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

ইঞ্জিনে যাত্রী ওঠানোয় বাধা-চালককে লাঞ্ছিতের ঘটনায় ৩ আনসার সদস্য প্রত্যাহার

ACP
হালনাগাদ: শনিবার, ৯ জুলাই, ২০২২
চালককে লাঞ্ছিতের ঘটনায় ৩ আনসার সদস্য প্রত্যাহার

গাজীপুরের জয়দেবপুর রেল জংশনে ট্রেনচালককে মারধর করায় তিন আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৯ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে গাজীপুরের জয়দেবপুর রেল জংশনে এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে ঘটনার পর স্টেশনে কর্তব্যরত আনসার সদস্যদের দ্বারা মারধরের শিকার চালক ট্রেন চলানো থেকে বিরত ছিলেন। পরে স্টেশনমাস্টার, আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশাসনের কর্মকর্তারা বিচারের আশ্বাস দিলে দেড় ঘণ্টা পর চালক ট্রেন নিয়ে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা দেন।

জয়দেবপুর জংশনে দায়িত্বরত রেলওয়ে পুলিশের এসআই মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় তিন আনসার সদস্যকে প্রত্যাহার করে জেলা কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে বলেও তিনি জানান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী লোকাল ট্রেনটি জয়দেবপুর স্টেশনের তিন নম্বর লাইনে এসে দাঁড়ায়। এ সময় ঈদ উপলক্ষে স্টেশনে দায়িত্ব পালন করতে আসা তিন আনসার সদস্য ট্রেনের ইঞ্জিনের মধ্যে যাত্রী ওঠাচ্ছিলেন। এতে ট্রেনের চালক আক্তারুজ্জামান মামুন এর প্রতিবাদ করেন।

এ সময় দুপক্ষ বাগবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে আনসার সদস্যরা উত্তেজিত হয়ে আক্তারুজ্জামানকে হেনস্তা করেন। এ কারণে আক্তারুজ্জামান স্টেশনে ট্রেন থামিয়ে বিরত থেকে বিচারের দাবি করেন।

আক্তারুজ্জামান মামুন জানান, আনসার সদস্যরা যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে অন্যায়ভাবে ট্রেনের ইঞ্জিনের মধ্যে যাত্রী ওঠাচ্ছিলেন। তিনি ইঞ্জিনের মধ্যে যাত্রী না ওঠানোর জন্য সদস্যদের অনুরোধ করলে সদস্যরা তার সঙ্গে খারাপ আচরণ করেন। একপর্যায়ে তাকে গালাগাল ও মারধর করেন। এ ঘটনার বিচারের জন্য তিনি দেড় ঘণ্টা ট্রেন চালানো থেকে বিরত ছিলেন।

রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের লোকজন ঘটনাস্থলে এসে ঘটনার বিচারের আশ্বাস দিলে তিনি বিকেল ৫টা ৪০ মিনিটে ট্রেন চালিয়ে গন্তব্যের উদ্দেশে রওয়ানা দেন।

এ বিষয়ে আনসারের সদর সার্কেল অ্যাডজুটেন্ট গণেশ যাদব জানান, আনসার সদস্য ও ট্রেনের চালকের মধ্যে একটি ভুল-বোঝাবুঝি হয়েছিল। আমরা আনসারের ওই তিন সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে জেলা কার্যালয়ে নিয়ে এসেছি। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..