× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

ইজিবাইক চালক হত্যাকাণ্ডে তিনদিনেও কেউ গ্রেফতার হয়নি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে ইজিবাইক চালক খোকন কুমার দাস হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহতের মেজে ভাই রিপন দাস বাদি হয়ে গত রোববার (২৬ জুন) অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং ৭।

এদিকে মামলা দায়েরের তিন দিন অতিবাহিত হলেও পুলিশ হত্যার কোন ক্লু উদঘাটন বা ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার এসআই এস এম আশরাফুল আলম নয়ন সোমবার রাতে উপজেলার বেজপাড়া গ্রাম থেকে নরেন দাসের ছেলে বাবু দাস, ভাটপাড়া থেকে মাধব দাসের ছেলে শ্যামল দাস ও নিহত খোকন দাসের ভাই সুমন দাসসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। এ সময় তাদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, ইজিবাইক চালক হত্যার ঘটনায় মামলা হয়েছে। এছাড়া তদন্তে কিছুটা অগ্রগতিও হয়েছে। অল্প কিছু দিনের মধ্যে হত্যা রহস্য উদঘাটন ও জড়িতদের আটক করতে সক্ষম হবেন বলে জানান।

উল্লেখ্য গত ২২ জুন দুপুর থেকে নিখোঁজ হয় বেজপাড়া গ্রামের শ্যামা পদ দাসের ছেলে ইজিবাইক চালক খোকন দাস। এরপর থেকে পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাচ্ছিল না। মোবাইল ফোনও বন্ধ ছিল।  নিখোঁজের ৫ দিন পর গত ২৬ জুন সকালে কালীগঞ্জ উপজেলার মোল্লাকোয়া গ্রামের একটি আখক্ষেত থেকে খোকনের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..