× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

উজিরপুরের ইজিবাইক চালক মামুন হত্যা

Dutta
হালনাগাদ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
ইজিবাইক চালক মামুন হত্যা

আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ নিখোঁজের পর নির্মম ভাবে হত্যাকান্ডের স্বীকার হওয়া জেলার উজিরপুর উপজেলার উত্তর মোড়াকাঠী গ্রামের বাসিন্দা ইজিবাইক চালক মামুন রাঢ়ী (২৯) লাশ বৃহস্পতিবার রাত নয়টায় নিজবাড়ীর পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে। এরআগে ময়নাতদন্ত শেষে মামুনের লাশ নিজ বাড়ীতে নিয়ে আসলে নিহতের স্বজনদের মধ্যে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। নিহত মামুন পিতা-মাতা, সন্তান সম্ভাবা স্ত্রী, ১ কন্যা ও ভাই, বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

নিহতের স্বজন সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট দিবাগত রাত নয়টার দিকে বাটাজোর এলাকা থেকে নিজস্ব অটোবাইকে যাত্রী নিয়ে বের হয় মামুন। এরপর থেকে সে অটোবাইকসহ নিখোঁজ হয়। নিখোঁজের একদিন পর গত ২০ আগস্ট মামুনের পিতা ছালাম রাঢ়ী উজিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরী করেন।

সর্বশেষ গত বুধবার দুপুরে বার্থী স্কুল সংলগ্ন খালের মধ্যে থেকে গলাকাটা, হাত, পা ও মুখ বাঁধা ভাসমান অর্ধগলিত অবস্থায় মামুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে গৌরনদী মডেল থানা পুলিশ। তবে নিখোঁজ মামুনের লাশ পাওয়া গেলেও এখনো অটোবাইকের সন্ধান পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে খালের কচুরিপানার মধ্যে অর্ধগলিত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে নিহত মামুনের স্বজনেরা লাশ দেখে তাকে (মামুন) সনাক্ত করেন। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলাটি অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..