× Banner
সর্বশেষ
মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

ইজতেমার দ্বিতীয় ধাপের মোনাজাত উপলক্ষে যান চলাচল বন্ধ

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬

গাজীপুর প্রতিনিধি: রোববার অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত। মোনাজাত উপলক্ষে ইজতেমামুখী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে গাজীপুর পুলিশ প্রশাসন। এ ছাড়া মোনাজাত শেষে মুসল্লিদের বাড়ি ফেরার জন্য ৩০টি ফ্রি শাটল বাসের ব্যবস্থা করেছে পুলিশ।

শনিবার সকালে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুমের সামনে গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের জানান, আখেরি মোনাজাতের দিন তাবলিগ জামায়াতের লাখ লাখ মুসল্লির পাশাপাশি ঢাকাসহ আশপাশের এলাকা থেকে লাখ লাখ মানুষ আসেন। তখন ভিড় বেড়ে যায় এবং যানজট সৃষ্টি হয়। সে কারণে আখেরি মোনাজাতের দিন রোববার ভোররাত ৩টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা (ভোগড়া বাইপাস) থেকে আবদুল্লাহপুর পর্যন্ত, টঙ্গী-ঘোড়াশাল সড়কের মিরেরবাজার থেকে স্টেশন রোড পর্যন্ত এবং স্টেশন রোড থেকে কামারপাড়া সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ সময় রাস্তার দুই পাশে কোনো যানবাহনকে দাঁড়িয়ে থাকতে দেওয়া হবে না। মানুষ যাতে আখেরি মোনাজাতে আসতে পারেন এবং মোনাজাত শেষে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন- সে জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববার সন্ধ্যা পর্যন্ত এ বিধিনিষেধ বলবৎ থাকবে।

তিনি আরো জানান, আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের বাড়ি ফেরার সুবিধার্থে জেলা পুলিশের পক্ষ থেকে ৩০ ফ্রি শাটল বাসের ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিরা বিনা ভাড়ায় ওই বাসে যাতায়াত করতে পারবেন।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।


এ ক্যটাগরির আরো খবর..