× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা বছিলা লঞ্চঘাট ও শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস,লঞ্চ চলাচলের সময়সূচি ঘোষণা জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক প্রকাশ এখন থেকে প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে – ভূমিমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জাতীয় সংসদেই হবে – স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা- সড়ক পরিবহন মন্ত্রী জনগণের আস্থা অর্জনই ডাক বিভাগের প্রধান লক্ষ্য -আইসিটি মন্ত্রী

ইকুয়েডরে ভূমিকম্পে নিহত বেড়ে ৭৭, আহত ৫৮৮

admin
হালনাগাদ: রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬

দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিমের দেশ ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে প্রায় ছয়শ’তে। ভূমিকম্পের পর দেশটির ছয়টি প্রদেশে জরুরি অবস্থা জারি রয়েছে।

প্রেসিডেন্ট জর্জ গ্লাসের কার্যালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম রোববার (১৭ এপ্রিল) এ খবর দিয়েছে। প্রেসিডেন্ট কার্যালয় বলছে, ভূমিকম্পে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় সময় শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে এবং বাংলাদেশ সময় রোববার ভোর ৫টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, শক্তিশালী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের উপকূলীয় শহর মুইসিন থেকে ২৭ কিলোমিটার দূরে এবং ভূ-পৃষ্ঠ থেকে ১৯ কিলোমিটার গভীরে। এ ভূমিকম্পের কিছুক্ষণ পর আরও দু’টি কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের পরপরই তৎক্ষণাৎ দেশটির উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়। তবে, ঘণ্টা দুয়েক পর সরকারের তরফ থেকে জানানো হয়, সুনামির আশঙ্কা অনেকখানিই কেটে গেছে। অবশ্য দেশজুড়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী।

বিশ্বের বড় ভূমিকম্পগুলোর একটি ঘটেছে এই ইকুয়েডরেই। গত ১৩ জানুয়ারি ১৯০৬ সালে ৮ দশমিক ৮ মাত্রার ভূকম্পন হয় এখানে। ইকুয়েডর ও কলম্বিয়ার সমুদ্র উপকূলে সৃষ্ট এই সুনামিতে মারা যান পাঁচ শতাধিক মানুষ। আহত হন আরও দেড় হাজার। মধ্য আমেরিকা ও সানফ্রান্সিসকোতেও অনুভূত হয় এই ভূমিকম্প। যার প্রভাবে হাওয়াইয়ের নদীগুলো প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..