× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

কলেজ ছাএ ইকলাস হত্যার আসামি মৃদুলের অত্মসমপর্ণ

Kishori
হালনাগাদ: সোমবার, ২৩ মার্চ, ২০২০
ইকলাস হত্যার আসামি

মেহেদী হাসান,মণিরামপুর যশোর প্রতিনিধিঃ মণিরামপুরে এইচএসসি পরীক্ষার্থী ইকলাস হত্যা মামলার প্রধান আসামি মৃদুল হোসেন আদালতে অত্মসমপর্ণ করেছে।

রোববার দুপুরে যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে সে আত্মসমর্পণ করে। হত্যাকাণ্ডের পর থেকে মৃদুল পলাতক ছিল।
মৃদুল উপজেলার এড়েন্দা গ্রামের আলাউদ্দিনের ছেলে। পলাশী কলেজ থেকে এবার তার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা।
ইকলাস হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খাইরুল সোমবার আদালতে মৃদুলের সাত দিনের রিমান্ড আবেদন করবেন।
মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃদুল রোববার আদালতে আত্মসমর্পণ করেছে। আজ তার রিমান্ড আবেদন করা হবে।
প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে গত ১৭ মার্চ মঙ্গলবার সকালে প্রাইভেট পড়তে এসে পলাশী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে খুন হয় ইকলাস হাসান। হত্যাকাণ্ডের পুরো ঘটনাটি ওই বিদ্যালয়েরর ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় ধরা পড়ে। ঘটনার দিন বিকেলে মৃদুলের নাম উল্লেখসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে মণিরামপুর থানায় হত্যা মামলা করেন ইকলাসের নানা আইয়ার আলী। মৃদুল তাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে লাশ পলাশী মোড়-সংলগ্ন জামে মসজিদের পাশে ফেলে রেখে যায় বলে এজহারে উল্লেখ করেন বাদী।
গত বৃহস্পতিবার (১৯ মার্চ) মৃদুলের ফাঁসির দাবিতে মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজগেটে মানববন্ধন করেন ইকলাসের সহপাঠী ও স্বজনরা।
ইকলাস বাঘারপাড়া উপজেলার যাদবপুর গ্রামের আবু হানিফের ছেলে। পাঁচ বছর বয়স থেকে সে যশোর সদরের রুদ্রপুর গ্রামে নানা আইয়ার আলীর বাড়িতে থাকতো। সে মুক্তিযোদ্ধা কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল


এ ক্যটাগরির আরো খবর..