× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ

ফুলবাড়ীতে ইউস্যাফের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

কুড়িগ্রাম প্রতিনিধি: ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব ফুলবাড়ী (ইউস্যাফ) কর্তৃক শুক্রবার(২৭ ডিসেম্বর) ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে  প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। দিনব্যাপী  টুর্নামেন্টে সম্মিলিত সাধারণ বিশ্ববিদ্যালয়, সম্মিলিত জাতীয় বিশ্ববিদ্যালয়, সম্মিলিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সম্মিলিত মেডিকেল,  ইন্জিনিয়ারিং ও কৃষি বিশ্ববিদ্যালয় অংশগ্রহন করে। । ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু বেলা আড়াইটায় খেলার উদ্বোধন করেন।
এসময় ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলার চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, ফুলবাড়ী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, টুর্নামেন্টের সমন্বয়ক ও ইউস্যাফের আহ্বায়ক মতিউর রহমান মাসুম প্রমূখ।
খেলায় সম্মিলিত বিজ্ঞান ও   প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন ও সম্মিলিত জাতীয় বিশ্ববিদ্যালয় রানার্স  আপ ট্রফি অর্জন করে। খেলা শেষে অতিথিদের মাধ্যমে ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা টুর্নামেন্ট অর্জনকারীকে পুরষ্কার ও বিজয়ীদের ট্রফি প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..