× Banner
সর্বশেষ
ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন বেনাপোল পৌর ভোটে ইমদাদুল হক ইমদাদের ব্যাপক গণসংযোগ আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে – স্বরাষ্ট্রমন্ত্রী পর্নো ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে দুই নারীসহ কারাগারে ৪ ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৩১, মামলা ৭০ প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর প্রাইভেটকারে তল্লাশি, ১৬ হাজার ইয়াবা ও দুই নারীসহ আটক ৪ কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি

ডেস্ক রিপোর্টার

ইউরোপা লিগে ফিরল আয়াক্স

Dutta
হালনাগাদ: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
aiax

বাছাইপর্বে বুলগেরিয়ায় ৪-১ গোলের জয় নিয়ে ইউরোপা লিগে ফিরেছে চার বারের ইউরোপীয় চ্যাম্পিয়ন আয়াক্স। অপরদিকে লড়াইয়ে ফিরে ড্রয়ের মাধ্যমে ইউরো আসরে পদার্পন করেছে আবের্ডিন।

ইউরোপা লিগের প্লে অফের প্রথম রাউন্ডের ম্যাচ খেলতে গোটেবার্গে গিয়েছিল আবের্ডিন। যেখানে ১৯৮৩ সালে কাপ উইনার্স কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল তারা। গতকাল সুইডিশ চ্যাম্পিয়ন এফসি হ্যাকেনের সঙ্গে  শেষ ১৫ মিনিটের ঝলকে ২-২ গোলে ড্র করেছে আবের্ডিন।

ম্যাচের ৬৯ মিনিটে ইব্রাহিম সাদিকের পেনাল্টি গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ম্যাচের ৭৫তম মিনিটে আবের্ডিনের হয়ে একটি গোল পরিশোধ করেন বোজান মিওভস্কি। চার মিনিট পর ৭৯ মিনিটে নিকি ডেভলিনের গোলে সমতায় ফিরে আবের্ডিন।

এদিকে ঘানার স্ট্রাইকার মোহাম্মদ কুদুসের হ্যাটট্রিকে বুলগেরিয়ার লুডোগোটেসকে ৪-১ গোলে হারিয়েছে আয়াক্স। ডাচ ক্লাবের হয়ে চতুর্থ গোলটি করেছেন ব্রায়ান ব্রবি। স্বাগতিক দলের হয়ে ম্যাচের শেষভাগে একমাত্র গোলটি পরিশোধ করেছেন ডিফেন্ডার অলিভার ভার্ডন।


এ ক্যটাগরির আরো খবর..