× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

মাদারীপুর প্রতিনিধি

ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি জমি জাল দলিলের মাধ্যমে আত্মসাতের চেষ্টা

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি জমি

মাদারীপুরে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তারা মিয়া বেপারীর বিরুদ্ধে সরকারি ৬৫ শতাংশ জমি জাল দলিলের মাধ্যমে আত্মসাতের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ১৪ জুন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে রাজৈর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে তদন্তপূর্বক সুনির্দিষ্ট মতামত প্রেরণ জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়, আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের ৮০নং সুতারকান্দি মৌজার এসএ ১৮৫ নম্বর খতিয়ানের ৪৮৬ নং দাগে ৬৫ শতাংশ জমি রয়েছে। এই জমি সবশেষ বিআরএস মূল্যায়নে ১/১ নং খতিয়ানে সরকারি অর্পিত সম্পতি হিসেবে রেকর্ড করা হয়। যার ভিপি কেস নম্বর ঢওও-ঠচ-১৭/৮৪-৮৫। সরকারি এই অর্পিত সম্পতি তারা মিয়া তার নিজের নামে রেকর্ড করতে একটি জাল দলিল দেখিয়ে ২০১৮ সালে মাদারীপুরের রাজৈর সহকারী জজ আদালতে একটি মামলা করেন। এই মামলায় গত জুন মাসে তার পক্ষে একটি রায় দেন বিজ্ঞ আদালত।

নিয়ম অনুসারে সরকারি অর্পিত সম্পতি নিয়ে কারো কোন দাবি বা অভিযোগ থাকলে সেটি মাদারীপুর আদালতের অর্পিত ট্রাইব্যুনালে মামলার করার বিধান রয়েছে। নিয়ম ভঙ্গ করে ইউপি সদস্য তারা মিয়া সুকৌশলে রাজৈর সহকারী জজ আদালতে একটি মামলা করেন।

সরকারি অর্পিত এই সম্পতি লীজ নিয়ে গত ৩৫ বছর ধরে চাষাবাদ করছেন সুমন ফকির ও শাহাবুদ্দিন ফকির। এ সম্পর্কে শাহাবুদ্দিন ফকির অভিযোগ করে বলেন, ‘মেম্বার তারা মিয়ার কোন কাগজপত্র নেই। তার ভাই আলী বেপারী একজন দলিল লেখক, তার সহযোগিতায় একটি জাল দলিল তৈরি করে এই সরকারি সম্পতি নিজের নামে করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি যে জাল দলিল আদালতে প্রেরণ করেছে তার সঙ্গে টিআই নম্বরের কোন মিল নেই। তিনি প্রতারণার আশ্রয় নিয়ে আমাদের জমি থেকে উচ্ছেদ করতে এই কান্ড ঘটিয়েছেন।’

এ সম্পর্কে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সজীব কুমার সরকার বলেন, ‘সরকারি জমি আত্মসাৎ করার জন্য জাল দলিল তৈরি করে ইউনিয়ন পরিষদের সদস্য তারা মিয়া কোর্টের রায় নেয়। এক মাসে ছয়টি তারিখ নির্ধারণ এবং পরপর দুই দিনে দুটি তারিখ দিয়েছে, আমাদের স্বাক্ষীর নকল হাতে আসার আগেই এবং আমাদের দরখাস্ত পেইন্ডিং রেখেই কোর্ট আদেশ দিয়ে দেন। এটা নিয়ে আমরাও বিব্রত। সবচে বড় বিষয় ভিপি সম্পত্তি (অর্পিত সম্পতি) সম্পর্কিত ‘ক’ তফসিলের মামলা এই কোর্টে রায় দেওয়ার কোন এখতিয়ার নাই। এই সম্পত্তি সম্পর্কিত রায় দিবে অর্পিত ট্রাইব্যুনালে। আদালতে এই রায় পূর্ণাঙ্গ প্রকাশ হওয়ার পরেই ওই রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য সর্বাধিক প্রস্তুতি গ্রহণ করেছি।’

এগিয়ে অভিযোগের বিষয় জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য তারা মিয়া বেপারী বলেন, ‘আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন। কারণ আমি সঠিক কাগজপত্র দিয়েই আদালত থেকে রায় পেয়েছি। প্রতিটি কাগজপত্র আমার সঠিক রয়েছে। যারা আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন তারা ষড়যন্ত্রমূলক এই কাজ করেছেন।’

জানতে চাইলে মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ বলেন, ‘তারা মিয়া একজন জনপ্রতিনিধি হয়ে জাল দলিল ব্যবহার করে সরকারি অর্পিত সম্পতি আত্মসাতের চেষ্টা করছেন। বিষয়টি আমাদের নজরে এসেছে। যেহেতু এটি আদালতে গড়িয়েছে এবং আদালতে যেহেতু তারা মিয়ার পক্ষে একটি রায়ও দিয়েছে তাই আমাদের আইনজীবী পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পরে আপিল করবে।’


এ ক্যটাগরির আরো খবর..