× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

ইউপি নির্বাচন ঘিরে নাশকতা করলে কঠোর হাতে দমন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নাশকতার সৃষ্টি করলে তাদের কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

মঙ্গলবার (১৫ মার্চ) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে সিটি সেন্টারের সামনে এক পথসভায় তিনি এ কথা বলেন।

রাজশাহীতে যুবলীগের সম্মেলনে অংশ নেওয়ার পথে এ পথসভায় অংশ নেন তিনি।

ওমর ফারুক বলেন, বিএনপির যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে মিথ্যাচার করে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশের একমাত্র মিথ্যাবাদী। উপায় না পেয়ে তিনি (খালেদা) প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে পৌর নির্বাচনে অংশ নিয়েছেন।

পথসভায় আরও উপস্থিত ছিলেন সাভার যুবলীগের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, সাভার উপজেলা যুবলীগের সভাপতি সেলিম মণ্ডল, সাধারণ সম্পাদক নাসির আহম্মেদ, যুবলীগ নেতা কাইয়ুম ও মনির পালোয়ান


এ ক্যটাগরির আরো খবর..