× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

পিআইডি

ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালামে ‘বাংলাদেশ দিবস’ অনুষ্ঠিত হয়েছে

Dutta
হালনাগাদ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
brunai

ব্রুনাই দারুসসালামে বাংলাদেশ হাইকমিশন এবং ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালামের যৌথ আয়োজনে ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব লিডারশিপ, ইনোভেশন এন্ড এডভান্সমেন্টের কনফারেন্স হলে আজ ‘বাংলাদেশ দিবস’ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ হাইকমিশনার নাহিদা রহমান সুমনা এবং ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালামের সহকারী ভাইস চ্যান্সেলর ড. জয়েস তেও সিউ ইয়ান তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকালে এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ, ইউনিভার্সিটির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ইউনিভার্সিটিতে কর্মরত বাংলাদেশি শিক্ষক ও অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এবং কম্বোডিয়া, অস্ট্রেলিয়া, ওমান ও লাওসের ডেপুটি হেড অব মিশন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে হাইকমিশনার তাঁর বক্তব্যে বাংলাদেশের সাথে ব্রুনাইয়ের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের চিত্র উপস্থাপন করার পাশাপাশি তিনি ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালামে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য বাংলাদেশ সরকার প্রদত্ত বঙ্গবন্ধু ফেলোশিপ নিয়ে বক্তব্য প্রদান করেন। এছাড়া শিক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ে  ব্রুনাই থেকে শিক্ষার্থী গমন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..