× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সারা বিশ্বব্যাপী জ্বালানির মূল্য বৃদ্ধি -কাদের

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
ইউনিট সভাপতি-সাধারণ সম্পাদকদের পরিচিতি সভা

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সারা বিশ্বব্যাপী জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে। ইউরোপের দিকে তাকান, আমেরিকার দিকে তাকান, প্রতিবেশী দেশের দিকে তাকান। আজ শুধু বাংলাদেশে এই সমস্যা না। সমস্যা জ্বালানি সরবরাহ মূল্য। কোথাও কোথাও লোডশেডিং হয়েছে। এটা সমায়িক, জনগণকে এই লোডশেডিংয়ে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। ধৈর্য ধরে সহযোগিতা করা আহ্বান জানাচ্ছি। শতভাগ বিদ্যুৎ দিয়েছেন শেখ হাসিনা, সেই শতভাগ বিদ্যুৎ শতভাগই থাকবে। জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৭ জুলাই)রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নবগঠিত ইউনিট সভাপতি-সাধারণ সম্পাদকদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি-জামায়াত বিদ্যুৎ নিয়ে কথা বলে কোনো মুখে? তাদের কী বড় কথা বলার কিছু আছে। মনে আছে ফখরুল সাহেব আপনাদের সময় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং, দিনের পর দিন লোডশেডিং। আপনাদের লজ্জা যদি থাকতো লোডশেডিং নিয়ে কথা বলতেন না। জনগণ ভুলে যায়নি বিদ্যুৎ না দিয়ে খাম্বা দিয়েছেন, সে খাম্বায় দুর্নীতি।

দলীয় নেতাকর্মীসহ দেশের মানুষকে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, হতাশ হবেন না। শেখ হাসিনার ওপর আস্থা রাখবেন। তিনি জেগে আছেন বাংলাদেশের মানুষ যাতে ঘুমাতে পারে। শেখ হাসিনার মতো দক্ষ নেতা আর কোথায় আছে। এখন বিশ্বব্যাপী যে সংকট চলছে সেই সংকট আমাদের দেশে কতটা কমানো যায় শেখ হাসিনা সে চেষ্টা করছেন। নেতাকর্মীদের ধৈর্যধারণের আহ্বান জানাচ্ছি। তারা (বিএনপি) এখন ক্ষেপে গেছে, ক্ষেপে গিয়ে আবোল-তাবোল বলছেন, সামনে গভীর অন্ধকার দেখছে। তাদের সামনে এমন কিছুই নেই যেটা তারা জনগণকে দেখাবেন। দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস, মানুষ খুন ছাড়া তাদের কোনো অর্জন নাই। আওয়ামী লীগ ষড়যন্ত্র করে না, আওয়ামী লীগ ষড়যন্ত্রের শিকার। দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। সতর্ক থাকতে হবে, চোখ ও কান খোলা রাখতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুল রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পদক মির্জা আজম, এসএম কামাল হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..